Tuesday, June 14, 2011

tor jonno....

তোর জন্য শিশির ভেজা ঘাস
তোর জন্য বৃষ্টি ধোয়া রাত,
তোর জন্য গোধুলির আলো ছায়া
তোর জন্য প্রথম লাল গোলাপ....

তোর জন্য পুরনো স্মৃতিতে ভরা
ছেড়া ডায়রি'র পাতা;কবিতায় আছে মোরা
তোর জন্য ভেজা রং তুলি
তোর জন্য আমার কানভাস আছে খালি;
তোর জন্য আমার প্রথম ভালবাসা....



amar bhalolaga...

বৃষ্টি ভেজা মাটি
আকাশে আলতা রঙের আভা
সাদা কালো মেঘের আনাগোনা..
মন কেমন করা
উদাসী আমি
একা ভালোলাগা...
অলস বিকেলে
বিছানায় অদ্শওয়া,
নিয়মের বাইরে আজ ,রামধনুর ছবি আঁকা...
লিখব ভেবে কিছু
পেন্সিল অদ্খায়া ;
রবিবারের বিকেলে আজ ছুটি নেয়া ...
গরম চা এর ধোয়া
উদ্ভট কিছু চিন্তার মাঝে,
স্নিগ্ধতার ছায়া .....

কোনদিন ...
যখন হতাশার অন্ধকার রাতে
ডুবে থাকব আমি,
বা এই পৃথিবী কে মনে হবে আমার বড় নিষ্ঠুর..
অনুভব করতে চাইব আমি তোমায়,
আমার পাশে..
তোমার প্রেমের উত্তাপে হব আমি উষ্ণ;
আদ্র হব তোমার ভালোবাসায় স্নান কোরে
বন্ধু সাথে থেকো....